মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে ট্রেনে কাটা পড়ে জমজ শিশু তাহমিদ (৪) ও তায়িদ (৪) নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, কালুকালী-ভাটিয়াপাড়া লোকাল মেইল ট্রেনটি মধুখালী স্টেশন থেকে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর কিছুদূর গেলে শিশু দুটি রেললাইনে খেলতে গিয়ে ট্রেনের উপস্থিতি টের পায়নি। ফলে তারা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
মধুখালী স্টেশন মাস্টার মোঃ কাওসার মাহমুদ জানান, শিশু দুটি ট্রেনের শব্দ বা হুইসেল কিছুই টের পাননি। তিনি বলেন, “পরিবার একটু সচেতন থাকলে হয়তো এই অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভব হতো।”
রেল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

