Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তেল মজুদ করে বেশি দামে বিক্রি করার অভিযোগে বকুল চন্দ্র গাইন (৬০) ও শিপ্রা শিখরী (৩৪) নামে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুম বিল্লাহ অভিযান পরিচালনা করে এই জরিমানা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার মো: মাসুম বিল্লাহ জানান, “সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি গ্রামে কয়েকজন ব্যক্তি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করছিল। এ ধরনের আচরণের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।