স্টাফ রিপোর্টার, চিতলমারী
চিতলমারীতে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় মাদক সেবনের সময় তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাজু মণ্ডল (৩৯), তিনি উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত বিনয় মণ্ডলের ছেলে। বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসামের নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

