Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে—প্রতিমন্ত্রী শেখ ফরিদুল

Link Copied!

আনিসুর রহমান সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের সময় যে ওয়াদা করেছিলেন যেমন ফ্যামিলি কার্ড, খাল খনন, কৃষি লোন ইত্যাদি। তাহা ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।

আস্তে আস্তে সারা বাংলাদেশে তা পূরণ হবে ইনশাল্লাহ। সুন্দরবনের বনদস্যুর বিষয়ে তিনি বলেন, বনদস্যুরা আপনার আমার ভাই,চাচা,বা আত্মীয়-স্বজন। আপনারা আমাদেরকে সাহায্য করেন তবে আমরা সুন্দরবনকে বনদস্যু মুক্ত করে গড়ে তুলতে পারব। আমরা সরকার গঠন করার পরপরই সুন্দরবনের বনদস্যু নির্মল করার লক্ষ্যে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় হয়েছে।

আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরে চিঠি দিয়েছি। তারা দ্রুত অভিযান শুরু করবে। এছাড়া বিষমুক্ত সুন্দরবন গড়ে তুলব। অপরাধীদের রেজিস্টার মেন্টেন করা হবে। একবার যে অপরাধে ধরা পড়বে তাকে পার্বতীতে সুন্দরবনে যাওয়ার অনুমতি বন্ধ করে দেওয়া হবে।

সুন্দরবনের গরান কাঠ,গোলপাতা কাটার বিষয়ে তিনি বলেন সুন্দরবনকে সুরক্ষা রেখে সব ধরনের ব্যবস্থা করা হবে। এছাড়া সুন্দরবনে যাওয়ার অনুমতি না থাকার সময় বনজীবিদের সঠিক তালিকার মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে।

তিনি ১ এপ্রিল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় মাঠে মধু আহরণ উদ্বোধনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর আয়োজনে ইমরান আহমেদ বন সংরক্ষক খুলনা এর সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এমপি, জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার মো আরেফিন জুয়েল, নীলডুমুর ১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়া-অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্যা পলাশ, জিলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ড, মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, বুড়ি গোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, মৌযাল আবু মুছা ও রাকিবুল ইসলাম রিপন, অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড হাছানুর রহমান।

তিনি তার বক্তব্যে ২০২৬ সালের মধু আহরণের লক্ষ্যমাত্রা ১১০০,০০ কুইঃ, মোম আহরণের লক্ষ্যমাত্রা ৬০০,০০ কুইঃ উল্লেখ করেন।

পরিশেষে প্রতিমন্ত্রী এক মৌয়াল এর হাতে পারমিট উঠিয়ে দিযে মধু আহরনণের শুভ উদ্বোধনী ঘোষনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহার কনক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, জেলা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসেন ডাবলু, ইলেকট্রিক ও প্রিন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।