কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গরুর হাটসহ বাজার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার দুপুর ১টার সময় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন উপজেল নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানব বন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনকারীদের পক্ষে মোজাম্মেল হক রনি জানান,নজরুল ইসলাম রিপন নামে এক আওয়ামী দোসরকে মাসকা বাজার ইজারা দেওয়া হয় যা আমরা মানি না। আমরা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছি এবং ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল ইসলাম মুঠোফোনে বলেন, একটি মানববন্ধন হয়েছে এবং স্মারকলিপিও পেয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.