জামালপুর প্রতিনিধি
জামালপুরে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা। বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের দড়িপাড়া বাইপাস এলাকার বিসিক প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), জামালপুর এ মেলার আয়োজন করে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, জেলা বিএনপির সহ-সভাপতি সহিদুল হক খান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল এবং বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহমেদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশীয় পণ্যের প্রসার ও স্থানীয় শিল্পের বিকাশে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য সম্পর্কে স্থানীয়রা যেমন জানতে পারবেন, তেমনি জামালপুরের পণ্যও অন্যান্য জেলার মানুষের কাছে পরিচিতি পাবে।
মেলায় মুখরোচক খাবার, শিশুদের খেলনা, কসমেটিকস, ঘর সাজানোর সামগ্রীসহ মোট ৭৩টি স্টল স্থান পেয়েছে। আগামী ১০ দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.