Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়ায় ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় হাম আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার ভোর রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফরান কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার আল আমিনের ছেলে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮দিন আগে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশু আফরানকে। হামের পাশাপাশি শিশুটির শরীরে নিউমোনিয়ার উপসর্গও ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পৌনে ৬টার দিকে শিশুটির মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, ৩দিন আগে শিশুটির অবস্থার অবনতি হয়। সে সময় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের পরামর্শ দেয়া হয়েছিল।

সম্ভবত আর্থিক দৈন্যতার কারণে শিশুটির পরিবার তাকে ঢাকায় নিয়ে যেতে পারেনি। আজ শিশুটি মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।