কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. উৎসব কুমার রায়। তিনি এমবিবিএস (আরইউ) ও এমডি (পালমোনোলজি) ডিগ্রিধারী এবং বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে কর্মরত রয়েছেন।
ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগের চিকিৎসায় দক্ষ এই চিকিৎসক প্রতি শুক্রবার ঢাকা থেকে কাউনিয়ায় এসে রোগীদের সেবা দিয়ে থাকেন। উপজেলার স্বনামধন্য ‘রায় ফার্মাসিটি’-তে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তিনি নিয়মিত রোগী দেখেন। এছাড়াও তিনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, স্বল্প খরচে আন্তরিক ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ায় রোগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। সদুর নবদীগঞ্জ এলাকা থেকে চিকিৎসা নিতে আসা আনোয়ারা বেগম জানান, “আগে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে তেমন উপকার পাইনি। কিন্তু ডা. উৎসব কুমার রায়ের চিকিৎসায় এখন অনেকটা সুস্থ বোধ করছি এবং কম খরচে সেবা পাচ্ছি।”
একইভাবে প্রাণনাথ চর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম মুকুল বলেন, “কাউনিয়ায় অনেক চিকিৎসক থাকলেও মানবিক ও আন্তরিক চিকিৎসা প্রদানকারী খুব কম। ডা. উৎসব কুমার রায় সাধারণ মানুষের জন্য এক আশার আলো হয়ে উঠেছেন।”
এ বিষয়ে ডা. উৎসব কুমার রায় বলেন, “গ্রামের অনেক রোগী প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই আমি স্বল্পমূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমার লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দেওয়া।”
তিনি আরও জানান, তার প্রয়াত পিতা ডা. অতুল চন্দ্র রায়ের স্বপ্ন বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং মানুষের পাশে থেকে সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.