Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে খালখনন উদ্বোধনে–আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান 

ঝিনাইদহ প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে খাল খনন  উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এ কথা বলেন।

শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকুপা  উপজেলার  ধলহরাচন্দ্র গ্রামে ছাইভাঙ্গা, দলিলপুর ও আলফাপুর পর্যন্ত ১১ কিঃমিঃ  খাল  খননের উদ্বোধন করেন।

তিনি বলেন খাল খনন প্রকল্পটি ছিল  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার তার ধারাবাহিকতায় সারাদেশে শুরু হয়েছে খাল খননের কাজ। তিনি বলেন ইতিমধ্যেই সরকার কৃষকদের ১০ হাজার টাকার ব্যাংক ঋণ মওকু করেছে। সেই সাথে  ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে আগামী পহেলা বৈশাখ সারাদেশে  ৩৮হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে।

পরবর্তীতে সারাদেশে সাড়ে চার কোটি কৃষক কে  কৃষি কার্ড দেওয়া হবে। লেবার দিয়ে দৈনিক হাজিরা হিসেবে এসব খালের মাটি কাটা  হবে।তাতে দেশের মানুষ অনেকটা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

উক্ত  উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা প্রশাসন  আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অন্যান্য  মধ্যে বক্তব্য  রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,  জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক অ্যাডভোকেট আব্দুল মজিদ, পুলিশ সুপার মাহফুজুর রহমান,  এলজিইডির নির্বাহী প্রকৌশলী শিব শংকর, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবুর ফিরোজ,৮নং ধলহরা চন্দ্র ইউনিয়ন  বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা সহ প্রমুখ।

শৈলকুপাও উপজেলা ভূমি অফিসার দেবাশীষ অধিকারীর পরিচালনায় এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।