Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ফুটবল খেলার মাইকিং নিয়ে ৬ গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে ছয় গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার ঘটনার জের ধরে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদর থেকে সেনাবাহিনী, ডিবি পুলিশ, অতিরিক্ত এক প্লাটুন পুলিশসহ ভাঙ্গা থানা পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার প্রচারণার জন্য মাইকিং করতে গেলে পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম দফা সংঘর্ষ হয়। রাতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও শনিবার সকাল ৭টা থেকে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ সময় মুনসুরাবাদ গ্রামের লোকজন ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। অপরদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদ এলাকায় জড়ো হয়। একপর্যায়ে হামিরদী ও গোপীনাথপুর গ্রামের লোকজনও এতে জড়িয়ে পড়লে সংঘর্ষ আরও ব্যাপক আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষ ঘরবাড়ির ছাদ ও দোকানের আড়াল থেকে ইট-পাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আলামিন মিয়া জানান, “শুক্রবার রাতের ঘটনার জের ধরে শনিবার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।