Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আউশ চাষে উৎসাহ দিতে তেরখাদায় বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম চালু

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় উপজেলার ৩১০০ জন কৃষক-কৃষাণীকে সহায়তা দেওয়া হবে।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম. নুরুন্নবী।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাবু মোল্লা এবং সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, বিএনপি নেতা এফ.এম. হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, কৃষক দল নেতা রাজু চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।