Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, চিতলমারী
এপ্রিল ৪, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

চিতলমারী উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনওর কর্মদক্ষতা ও সততা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান পিকলু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।