Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে বেশি দামে জ্বালানি তেল বিক্রি, জরিমানা ও মামলা

Link Copied!

আমিনুল ইসলাম (রাজশাহী) দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার আলিপুর বাজারে এ জরিমানা ও মামলা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এক বিক্রেতা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে, অধিক মূল্যে তেল বিক্রি ও সরকারি নির্দেশনা অমান্য করায় সংশ্লিষ্ট বিক্রেতাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও একটি মামলা করা হয়। এ সময় প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত ক্রেতাদের মাঝে সেই তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রয় করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।