পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার খানেরপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব শেখ ও রকি নামের এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পলাশ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজিব শেখ খানেপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে এবং রকি একই গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তারা পলাশে গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পুলিশের গোপন সংবাদে খানেরপুর গ্রামে অভিযান চালানো হয়। পরে তাদের দেহ তল্লাশি করে রাজিবের কাছ থেকে ১১৫ পিস এবং রকির কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাশ থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

