Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে গাছ কর্তনে বাঁধা, প্রতিমা ভাংচুরের অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের দুধাইল মালিপাড়া শিবের পুকুর মহাশ্মশান শিবমন্দিরে গত শুক্রবার রাতের কোনো এক সময়ে প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। বিষয়টি কেন্দ্র করে দেবত্তর সম্পত্তিতে গাছ কর্তনে বাধা দেওয়ার অভিযোগও দায়ের হয়েছে।

মন্দির কমিটির সভাপতি কুশ চন্দ্র মালি অভিযোগ করেন, “আমাদের মন্দিরের জমি জবরদখল করে পাড়ের গাছগুলো কেটে নিয়ে গেছে। বাঁধা দেওয়ার সময় বেশী লোকজন থাকায় মারপিট করতে পারিনি। ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা রাতের কোনো এক সময়ে মূর্তিটি ভেঙে দিয়েছে।” মন্দির কমিটি ৬ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযুক্তরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তারা দাবি করেছেন, গাছ কর্তনের ঘটনা সত্য হলেও মূর্তি ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। বেলাল হোসেন বলেন, “আমাদের জমিতে আমরাই গাছ লাগিয়েছি, আমরাই কেটেছি। মূর্তি ভাংচুরের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

স্থানীয়রা বলছেন, ঝড়ে মন্দিরের টিনের ছাউনি ক্ষতিগ্রস্ত হওয়ায় মাটির তৈরি মূর্তিতে পানি জমে মাথা হেলে গিয়ে ভেঙে পড়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

এ ঘটনায় পারিপার্শ্বিক অভিযোগ–পাল্টা অভিযোগও উঠেছে। জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।