মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে নিখোঁজের দুইদিন পর পাওয়া গেল কৃষককে।
জানা যায় ঐ কৃষক মেদিনীপুর ইউনিয়নের বলরামপুরের নিপেন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিৎ দাস কাচু মাঝি (৩৫) নামে পরিচিত। নিখোজার দুইদিন পর অজ্ঞান অবস্থায় তাকে বাড়ির পাশে পাওয়া যায়।
জানা যায় ইন্দ্রজিৎ দাস কাচ্চু মাঝি ২ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার বেলা বেলা ১০ ঘটিকার সময় নিজ বাড়ি হইতে জমি দেখার উদ্দেশ্যে হাওরের দিকে যাচ্ছিল। ঐদিন থেকে সে নিখোঁজ বলে তার স্ত্রী জুমা রাণী দাস থানা পুলিশকে অবহিত করেছে।
ঝুমা রাণী দাস আরো বলেন বৃহস্পতিবার দিবাগত রাতে কাচু মাঝির নাম্বার থেকে দুর্বৃত্তরা আমাকে ফোন করে বলে, আমাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে, আর না হয়, বাড়ির সামান থেকে তোর জামাইয়ের মৃত লাশ নিয়ে যাবে।
পরদিন শুক্রবার সকালে ঝুমা রানী দাস তার আত্মীয়-স্বজনকে নিয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় কাচু মাঝিকে পাওয়া যায় বলে পুলিশকে জানায়।
শুক্রবার বেলা ১১'০০ টার দিকে কাচুমাঝি কে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার শেষে কিছু স্বাভাবিক সুস্থ হলে ৪ টা এপ্রিল রোজ শনিবার বেলা ১২'০০ টার দিকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
খবর পেয়ে থানা পুলিশের এস আই নাজমুল হাসান ও তার বাহিনীকে নিয়ে ৪ এপ্রিল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে।
কাচু মাঝির সাথে কথা বলে পুলিশ জানায়, তার কাছে এক হাজার টাকা ছিল দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে মারধর করে।
দুর্বৃত্তরা তার কাছে লক্ষাধিক টাকার মুক্তিপণ দাবি করে। কাচু মাঝির নাম্বার থেকে তার স্ত্রী ঝুমা রানি দাসকে টাকা দেওয়ার জন্য দাবি করে, টাকা না দিলে মেরে ফেলবে বলে হুমকি দেয়। ২ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার সারাদিন ও রাতভর দুর্বৃত্তরা তাদের কাছে কাচু মাঝিকে আটকে রাখে। অবশেষে টাকা না পেয়ে, তাকে মার দূর করে অজ্ঞান অবস্থায় বাড়ির পাশে রাস্তার উপরে রেখে যায় বলে এস আই নাজমুল হাসান জানিয়েছে।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন বলেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদী পক্ষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.