সুজন মজুমদার, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে বিশ্বমানের সেবা প্রদানকারী সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত বিশ্বমানের এ হাসপালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে তিনি হাসপালটি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও আগত রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে ফাউন্ডার পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক অবহিত করেন।
এসময় প্রতিমন্ত্রীকে হাসপালের বিশ্বমানের সেবা দানের কর্মকৌশলগুলো বর্ণনা করেন এবং ক্যান্সার রোগসহ অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়েও বর্ণনা দেন।
অজপাড়াগায়ে এমন বিশ্বমানের ক্যান্সার জনিত রোগসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সেবা প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অভিভূত হন। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে বাংলাদেশের মডেল হাসপাতালে রূপান্তরে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগে এমন ধরনের হাসপাতাল যা গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সরকারের পক্ষ থেকে করা হবে।
এর পূর্বে পরিদর্শনের শুরুতেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রামপাল সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এ খুলনা মোংলা মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পার্কে অবহিত করেন।
পরিদর্শনকালে বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আ. মান্নান, মেজর (অব.) মল্লিক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আফরোজা বেগম, সদস্য সচিব এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা-মোংলা মহাসড়ক দূর্ঘটনা মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে প্রতিমন্ত্রী আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের কম্পাউন্ডে বকুল বৃক্ষ রোপণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.