মোঃমিজানুর রহমান,কালকিনি,ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা হাটের অর্জুন কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩ কোটি নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১ এপ্রিল) এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সরজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায়, ফাসিয়াতলা হাটের স্বর্ণ ব্যবসায়ী অর্জুন কর্মকার দীর্ঘদিন ধরে স্থানীয় বহু গ্রাহকের কাছ থেকে বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন। বুধবার হঠাৎ তিনি দোকান ও এলাকা ছেড়ে আত্মগোপন করেন।
ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে জসিম সরদারের ৪৫ লক্ষ টাকা, দোকান মালিক মাহবুবের ভাড়াসহ ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং শামিম সরদার ও নিয়ামত সরদারসহ আরও অনেক গ্রাহকের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তিনি পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে কালকিনি থানায় গ্রাহকদের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফাসিয়াতলা হাট কমিটির সভাপতি মামুন সরদার সাংবাদিকদের বলেন, "আমি বিষয়টি শুনেছি। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.