Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ৪, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াই

জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু কে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৪এপ্রিল) দুপুরে কালিয়া উপজেলা ছাত্রদল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল তার লিখিত বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অত্যাচার-নির্যাতন কে উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদল কে সুসংগঠিত করতে জেলার ইউনিয়ন,উপজেলা,পৌরসভা ও জেলা পর্যায়ে কাজ করেছেন ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু। দীর্ঘ আন্দোলন সংগ্রামে মাঠে থাকা পাপ্পু কে জেলা সেক্রেটারি পদ দেয়া হলে ছাত্রদল তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে।

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল রানা বলেন, তৃণমূলে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাকিবুজ্জামান পাপ্পু সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। ছাত্রদল করার কারণে বিগত ১৭ বছরে একাধিকবার কারবরণ করেছেন। তবু দলের নীতি আদর্শ থেকে সরে যাননি। জাতীয়তাবাদী আদর্শের পরিবারে বেড়ে ওঠা পাপ্পু কে জেলা ছাত্রদলের সেক্রেটারি করা হলে ছাত্রদল আরও বেশি শক্তিশালী হবে।

কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম রবি বলেন, ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু দলের জন্য একজন পরিক্ষীত ও ত্যাগী মানুষ।তিনি (পাপ্পু) পৌরসভার ২নং ওয়ার্ডে সদস্য হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন। পরবর্তীতে কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হন। পাপ্পু দল করতে গিয়ে বারবার কারাবরণ করলেও দলের নীতি ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।

জাতীয়তাবাদী ছাত্রদলের নড়াইল জেলা সেক্রেটারি পদপপ্রার্থী স,ম রাকিবুজ্জামান পাপ্পু জানান, বিগত ১৭ বছরের জেল-জুলুমকে কখনো ভয় পায়নি। জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ আমার পরিবার থেকে পাওয়া। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান আমার অনুপ্রেরণা।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির দিক নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে আমি দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। ছাত্রদল করার কারণে আমাকে ও আমার বাবা উপজেলা বিএনপির সেক্রেটারি স,ম ওয়াহিদুজ্জামান মিলু কে একসঙ্গে হাতকড়া পরিয়ে জেলখানায় পাঠানো হয়েছিল। আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যার ভয় দেখানো হয়েছিল।

একটানা ৬মাস কারাগারে অবস্থানকালে অসুস্থ হলে চিকিৎসা না পেয়ে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়েছি। তবুও দলের নীতি আদর্শে ছিলাম অটল। দলের দূর্দিনে কর্মীদের ফেলে আমি কখনো পালিয়ে যায়নি। বাকি জীবনও দলের জন্য উৎস্বর্গ করতে পিছপা হবে না। আগামি দিনেও ছাত্রদলের জন্য কাজ করতে চাই বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।