আনিসুর রহমান সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে গতিরোধ করে দেশীয অস্হের আঘাতে পিতা পুত্রকে রক্তাক্ত জখম করেছে কতিপয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকালে পরানপুর তিন রাস্তার মোড়ে। আহত হয়েছেন মিন্দিনগর গ্রামের আল ইমরান (৩০) ও আবু সাঈদ (৫৫),তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় পরানপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আজমীর সাহাদাৎ ও মনিরুজ্জামান সাদ্দাম কে আসামি করে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
আহত আল ইমরান জানান, আজমীর সাহাদাৎ এর পিতা আজিজুর রহমান ২০২৪ সালের ৭ এপ্রিল ৫ লক্ষ টাকার বিনিময়ে তাকে কাতারে নিয়ে যায়। কিন্তু নিয়ে এক দালাল এর হাতে তুলে দেয়।
সেখানে তাকে একটি ঘরে আটকিয়ে রাখা হয়। সেখানে অনাহারে, আধাহারে, দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হয়। আকামা দেওয়ার কথা বলে তার পিতার নিকট থেকে ফাঁকা চেক নেওয়া হয়। পরে কোনো রকমে দেশে ফিরে আসে। দেশে ফিরে, বিজ্ঞ আমলী আদালতে সাতক্ষীরায় আল ইমরান বাদী হয়ে আজিজুর রহমানকে বিবাদী করে সিআর ১০১৩/২৫ নং মামলা করেন।
উক্ত মামলায় আজিজুর রহমান জেলে আছে। সেই আক্রোশে তার পুত্র আজমীর সাহাদাৎ ও মনিরুজ্জামান সাদ্দাম দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে পিতা ও পুত্রের উপর হামলা করেন।
এ ঘটনা শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমানের সাথে মুটো ফোনে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.