Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, নবধারা 
এপ্রিল ৫, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, নবধারা 

‘প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেব দ্রোহী শব্দাবলি’ স্লোগানে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর জন্মোৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতি পর্ষদের মহাসচিব কথাসাহিত্যিক শামস সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার।

সিফাত বন্যার উপস্থাপনায় অনুষ্ঠানে আব্দুর রউফ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন কবি সৌম্য সালেক ও মিথিলা শ্রাবন্তী। জীবনী পাঠ করেন এ এইচ এম হক বাপ্পী।

আলোচনা শেষে দেশের ১৬ জন গুণীজনের মাঝে সাহিত্য পদক, স্মারক সম্মাননা ও প্রজন্ম প্রান্তিক সম্মাননা প্রদান করা হয়।

কথাসাহিত্যিক রফিকুর রশীদ ও আকিমুন রহমান।

কবি ও প্রাবন্ধিক বীরেন মুখার্জী, কবি ও প্রাবন্ধিক আসাদুল্লাহ, গবেষক ড. শাফিক আফতাব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সোহেল মাজহার।

আপন অপু (লক্ষ্মীপুর), আলমগীর মাসুদ (ফেনী), ইসরাত জাহান (পটুয়াখালী), কানিজ পারিজাত (ফরিদপুর), কামরুন্নাহার দিপা (মেহেরপুর), রাশেদ রেহমান (সিরাজগঞ্জ), শব্দনীল (বাগেরহাট), সালাহ উদ্দিন মাহমুদ (মাদারীপুর), সিদ্দিকী হারুন (হবিগঞ্জ) এবং সিরাজিয়া পারভেজ (সাতক্ষীরা)।

পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ, ফুলের তোড়া, উত্তরীয় ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।