Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হামের হটস্পট যশোরে জরুরি টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা ৯১ হাজার শিশু

যশোর প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি রবিবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে। সদর উপজেলা ও পৌরসভায় মোট ৯১ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

টিকাদান কর্মসূচি শুরু হয় সকাল ৯টায় নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিক থেকে, এবং বেলা ১১টায় যশোর পৌরসভায় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান। উদ্বোধনী দিনে নওয়াপাড়া ইউনিয়নের ৬টি কেন্দ্রে ও পৌরসভায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

ডা. মুজিবুর রহমান জানান, খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলার মধ্যে শুধুমাত্র যশোর সদর উপজেলা ও পৌরসভায় এই জরুরি টিকাদান শুরু হয়েছে। সদর উপজেলায় ৫১ হাজার এবং পৌরসভায় ৪০ হাজার শিশু টিকাদানের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, টিকার কোনো স্বল্পতা নেই এবং প্রয়োজনীয় অতিরিক্ত টিকা ইতোমধ্যেই সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজিবুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, পৌরসভার কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল জানিয়েছেন, আগামী ১৮ এপ্রিলের মধ্যে সদর উপজেলা ও পৌরসভার সব শিশু টিকার আওতায় আনা হবে। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং সকলের সহযোগিতায় হামসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।