Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুরমুঠে হযরত শাহ কামাল রাঃ এর মাজার শরীফে পবিত্র উরস উপলক্ষে পরামর্শ সভা 

Link Copied!

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামাল (রাঃ) ইয়ামিনের পবিত্র মাজার শরীফ।

সেখানে শতাধিক বছর আগে থেকেই পালিত হয়ে আসছে ঔতিহ্যবাহী মাসব্যাপী পবিত্র ওরস শরীফ। প্রতি বছর বাংলা মাসের পহেলা বৈশাখ থেকে শুরু করে বৈশাখের শেষ দিন পর্যন্ত এই পবিত্র ওরস শরীফ চলে।

এই ওরস শরীফ কে কেন্দ্র করে সেখানে জমে উঠে বাহারি রকমের মেলা। সেই মেলায় বিক্রি হয় রকমারি জিনিসপত্র, এছাড়াও মেলায় থাকতো পুতুল, খেলা,মোটরসাইকেল খেলা,নাগরদোলা, সার্কাস, যাদু খেলাসহ নানান রকমের বিনোদন।

পাশাপাশি চলতো ফকির, বাউল  সাধু,সন্ন্যাসীদের গান আর আড্ডার ছোট ছোট ঘর। সেখানে সাধু সন্ন্যাসীরা প্রকাশ্য গাঁজাসহ নানান ধরনের মাদক সেবন করতো আর অবাধে বিক্রি হতো মাদক। আমি নিজেই জন্মের পর থেকেই যখন একটু বড় হয়েছি ও বুদ্ধি হয়েছে তখন থেকেই আমি সেটা নিজের চোখে দেখে এসেছি।

এটা শতাধিক বছরের বেশি দিন যাবৎ চালু ছিলো। দীর্ঘদিন যাবত মেলান্দহ ঐতিহ্যবাহী বড় মসজিদের পাশের  অবস্থিত মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসা আলেম উলামাদের আন্দোলনের কারণে মুফতি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে সারা জেলার আলেমগণ একজোট হয়ে মাদকের বিরুদ্ধে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দায়ের করে এবং মিছিল মিটিং অব্যাহত রাখেন।

দীর্ঘদিন আন্দোলনের পর গত  ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম ২০২৫ সালে এপ্রিল মাসে অর্থাৎ বাংলা ১লা বৈশাখ থেকে শতাধিক বছরের ঔতিহ্যবাহী পবিত্র ওরস শরীফ উপলক্ষে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আলেম, উলামা,মাজার কমিটির নেতৃবৃন্দ ও স্হানীয় বিএনপির নেতৃবৃন্দসহ সকল পেশাজীবি মানুষের সার্বিক সহযোগিতায় মাদকমুক্ত মেলা ও পবিত্র ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছিলো।

এখানে উল্লেখ্য যে, গত বছর প্রথম মাদকমুক্ত মেলা ও পবিত্র ওরস শরীফ উপলক্ষে দুরমুঠ বাজারে মাজার কমিটির উদ্যোগে এক মাদকমুক্ত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য তৎকালীন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা বিশেষ ভূমিকা পালন করছেন।

এছাড়াও বর্তমানে জামালপুর -৩ আসেনর সাংসদ জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের ভূমিকা ছিলো অতুলনীয়। এছাড়াও ছিলেন মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন সাহেব, মুফতি সোলাইমান, দুরমুঠ ইউনিয়ন পরিষদের সাবেক সফল ৩ বাবের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী হযরত শাহ কামাল রাঃ এর বংশধর ও উওরসূরী সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়াসহ আরো অনেকই।

চলতি বছর এপ্রিল মাস ২০২৬ ইং ও আগামী পহেলা বৈশাখে বাংলা নববর্ষ ও দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামাল রাঃ এর মাজার শরীফের পবিত্র ওরস মোবারক উপলক্ষে গত সন্ধায় দুরমুঠ ঐতিহ্যবাহী মিয়া বাড়ীতে এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা করেন  জামালপুর -৩  আসনের সাংসদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

তিনি বলেন, এবার ওরস শরীফ উপলক্ষে দুরমুঠে কোন প্রকার মাদক চলবে না, মাদক কে জিরো টলারেন্সে আনতে হবে। মাদক ব্যবসায়ী কোন দলের হতে পারে না। এছাড়াও মেলায় কোন প্রকার অশ্লীলতা, সার্কাস, নৃত্য, মোটরসাইকেল খেলা, নাগরদোলাসহ এই ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় আরো আলোচনা করেন, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।

তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, এখানে কোন প্রকার মাদক, নৃত্য, অশ্লীলতা চলতে দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জামালপুর জেলার সভাপতি ও মেলান্দহ জামিয়া হোছাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি শামসুদ্দিন, মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সোলাইমান, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণগণ উপস্থিত ছিলেন। পরামর্শ সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।