আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় বিদ্যুৎস্পৃষ্টে ১জন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার চাঁদপুর গ্রামের মুত নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুবোধ মন্ডল (৬২) তার বাড়ির পার্শ্ববর্তী জমিতে ধান চাষ করেন। সুবোধ মন্ডল ও তার এক চাচাতো ভাই মিলে উক্ত জমিতে ধান চাষ করার কারনে তারা ইদুরের থেকে শষ্য রক্ষা করতে উক্ত জমিতে কারেন্টের ফাঁদ দিয়ে রেখেছিলেন।
শনিবার রাতে সুবোধ উক্ত জমিতে কাজ করার সময় পা পিছলে ইদুরের ফাঁদে পড়ে যান। সেসময় বিদ্যুৎ থাকার কারনে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোক বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

