স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নড়াগাতি থানার তেলিডাংগা গ্রামে মিতু খানম (৩৫)কে ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে ক্ষত-বিক্ষত করে হত্যা করার অভিযোগ উঠেছে সাবেক স্বামী নুর আলমের বিরুদ্ধে।
রোববার (৫এপ্রিল) গভীর রাতে এ ঘটনাটি ঘটে। আহত মিতু খানম বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও হাসপাতাল সুত্রে জানা গেছে,নড়াগাতি থানার মাউলি ইউনিয়নের তেলিডাংগা গ্রামে রোববার গভীর রাতে ওবায়দুল শেখের তালাকপ্রাপ্ত মেয়ে মিতু খানম প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে তার সাবেক স্বামী কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের টুটু মল্লিকের ছেলে নুর আলম মল্লিক পিছন থেকে ঝাপটে ধরে হত্যার উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে গুরুতর যখম করে। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসলে নুর আলম পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় মিতু কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিতুর ভাই মহিদুল ইসলাম বলেন,নেশা গ্রস্থ নুর আলমের কাছ থেকে আমার বোন কে দেড় মাস আগে সমাজিক ভাবে বিচ্ছেদ(তালাক প্রদান)করা হয়েছে। নুর আলম মিতু কে হত্যার উদ্দেশ্যে রাতে আমাদের বাড়িতে এসে বোন কে আক্রমণ করেছিল।
এব্যাপারে অভিযুক্ত নুরে আলমের কোন মোবাইল নম্বর না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা যায়নি।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের জরুরী বিভাগের ডাক্তার জানান, মিতুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো ব্লেডের ক্ষত চিহ্ন রয়েছে,ক্ষত জায়গায় ৪৫ টি সেলাই দেওয়া হয়েছে। তবে তার অবস্থা এখন মোটামোটি ভালো।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বিকালে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.