Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদীতে ছদ্মবেশে পরিচালিত যৌথ অভিযানে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ জসিম উদ্দিন জহির (৫৫) নামে এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার মাইজদী নতুন হাউজিংয়ের বালুর মাঠ সংলগ্ন হাসপাতাল রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জসিম কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মৃত নুরুল হকের ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর একটি যৌথ দল ছদ্মবেশে ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন জসিম নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি পেশায় ইটভাটার শ্রমিক হলেও দীর্ঘদিন ধরে কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। প্রতিটি চালানের বিপরীতে তিনি প্রায় ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন। এর আগে তিনি একাধিকবার একই ধরনের মাদক চালান সরবরাহ করেছেন বলেও স্বীকার করেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।