Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াডাঙ্গীতে গ্রামীণ সড়ক উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

বালিয়াডাঙ্গী উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) নির্ধারণ ও অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক অবকাঠামোর বর্তমান অবস্থা, গুরুত্বপূর্ণ সড়কসমূহ চিহ্নিতকরণ এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। আলোচক হিসেবে বক্তব্য রাখেন টিম লিডার মাহফুজুর রহমান।

এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা এহসানুল হক। উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অংশীজনরা।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে অগ্রাধিকারভিত্তিক সড়ক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।

এতে করে কৃষি উৎপাদন বাজারজাতকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় জনগণের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

এলজিইডি সূত্রে জানা যায়, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ের মতামত ও তথ্য সংগ্রহ করে একটি টেকসই ও কার্যকর সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকরা হবে, যা ভবিষ্যতে উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।