যশোর প্রতিনিধি
যশোরে যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) শহরের কাজীপাড়া এলাকার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুর আলম বাদী হয়ে এ মামলা করেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।
এদিকে, মামলার বাদী শরিফুর আলমের বিরুদ্ধে পূর্বের একটি গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আদালতের সামনের রাস্তা থেকে আটক করে নিয়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর জানান, পরোয়ানা থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.