Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে গুরুতর জখম

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ৬, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্য (৭২) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

আহত বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্য কে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার (৫এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এঘটনাটি ঘটে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্যর সাথে একই গ্রামের ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছিল। এঘটনার জের ধরে রোববার রাত সাড়ে ৯ টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার উপর অতর্কিত হামলা করে তাকে মাথায় হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আশিকুর রহমান সুমন এর মোবাইল নম্বর না পাওয়ায় তাদের সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী (৬এপ্রিল) বিকালে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।