ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। তিনি দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হলো প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষ যেন মানসম্মত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কেবল চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সবল জাতি গঠনই আমাদের মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.