Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটিতে ১৮০ দিনের কর্মসূচি: উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চলমান

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর
এপ্রিল ৭, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর

গাজীপুর সিটি কর্পোরেশনের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ অভিযান জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে নতুন বাজার পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে দখল করা ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট সরিয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এসময় ফ্লাইওভারের নিচে ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়, যা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি ফ্লাইওভারের পিলারে লাগানো বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়, যাতে নগরের সৌন্দর্য ফিরিয়ে আনা যায়।

গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুজ্জামান ও সহ-সভাপতি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা জানান, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। এতে জনভোগান্তি কমার পাশাপাশি শহরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার জলপট্টিতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।