Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ৫ম শ্রেণির ছাত্র কে নির্যাতন, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ৭, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণ হালদার (১১) কে ডাষ্টার দিয়ে পিটিয়ে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই শিক্ষক দীপক কুমার ও রানী চক্রবর্তীর বিরুদ্ধে। উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রানী চক্রবর্তী সোমবার বিদ্যালয়ে শ্রেনী কার্যক্রম চলাকালীন সময় পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণ হালদার কে ডাস্টার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেদম মারপিঠ করেন।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। অসুস্থ কৃষ্ণ হালদার কে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার ওই বিদ্যালয়ের আরেক শিক্ষক দীপক কুমার দাস কৃষ্ণ হালদার কে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

কৃষ্ণ হালদারের বাবা উত্তম হালদার জানান,নির্যাতনের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা আক্তার কে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। আমার ছেলে থুতলার কারনে ঠিকমতন পড়া বলতে না পারার কারনে দুই শিক্ষক বারবার মারধর করছে।

এ ব্যাপারে মঙ্গলবার(৭এপ্রিল) দুপুরে বিদ্যালয়ে যেয়ে অভিযুক্ত শিক্ষক দীপক কুমার ও রানী চক্রবর্তীর কথা হলে তারা জানান, কৃষ্ণ হালদার ক্লাস না করে অন্য ছাত্রদের সাথে মারামারি করে শ্রেনী কার্যক্রমের পরিবেশ নষ্ট করার কারনে শাসন করা হয়েছে।

প্রধান শিক্ষক রুমানা আক্তার বলেন,শিক্ষার্থী কৃষ্ণ হালদার কে মারধরের বিষয়টি দুঃখ জনক। এ ঘটনায় দুই শিক্ষক কে সর্তক করা হয়েছে।

লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ^াস মঙ্গলবার (৭এপ্রিল) দুপুরে জানান, এঘটনায় ৩সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে,ঘটনার সত্যতা পেলে ওই শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।