Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ট্রেন দুর্ঘটনা, নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে নিহত নানা

স্টাফ রিপোর্টার,নড়াইল
এপ্রিল ৭, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতি কে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে কৃষক আকরাম মোল্যা (৬৫) নিহত হয়েছে। মঙ্গলবার (৭এপ্রিল) পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে আকরাম মোল্যা সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যা কে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়।

তিনি স্কুলে নাতি কে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরে আসতে ছিলেন। এসময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পুলিশ পরিদর্শন করে মরদেহ ট্রেন লাইনের পাশে রাখা হয়েছে। বিষয়টি খুলনা রেল পুলিশ কে জানানো হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।