Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে সিটি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
এপ্রিল ৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরের টঙ্গী মিলগেট নামাপাড়া এলাকায় একটি বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।

পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম কাজল, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, বিএনপি নেতা হাজি জহিরুল হক, আবু শাকের, মোঃ সোহেল সিদ্দিকী, যুবদল নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, মোঃ সালাউদ্দিন সহ অসংখ্য নেতা-কর্মী।

গত সোমবার রাতে টঙ্গী মিলগেট লাল মসজিদ এলাকায় একটি বস্তিতে অর্ধ শতাধিক ঘর ও মালামাল আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম জানান, অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।