সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে নিবন্ধন ও লাইসেন্স ছাড়াই রিসোর্ট ও রেস্তোরাঁ পরিচালনার অভিযোগে মর্ডান গ্রিন সিটি নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের নিবন্ধন সনদ না পাওয়া পর্যন্ত রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট আইন, ২০১৪ অনুযায়ী নিবন্ধন ও লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধ রাখা সরকারের জন্য বাধ্যতামূলক। প্রশাসন আরও জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.