Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় নির্যাতনে ডাসারের যুবকের মৃত্যুর অভিযোগ

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান,কালকিনি,ডাসার(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আসায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিন ধূয়াসার গ্রামের মো. জহিরুল আকন-(২৫) নামে এক যুবক।

তিনি দীর্ঘ কয়েক মাস লিবিয়ার গেমঘরে দালাল চক্রের ভয়াবহ অমানবিক নির্যাতনের শিকার হয়ে অবশেষে মারা গেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। নিহত জহিরুল আকন উপজেলা বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধূয়াসার গ্রামের শামসুল হক আকনের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

অপরদিকে পরিবারের একমাত্র অভিভাবকের নিহতের খবরে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী। আজ মঙ্গলবার দুপুরে জহিরুল আকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পরিবার।

নিহত জহিরুলের পরিবার জানান, ডাসার উপজেলার তারক দাস ও জাকির মাতুব্বর নামে দুইজন আদম ব্যবসায়ী অল্প টাকার বিনিময়ে লিবিয়া হয়ে অবৈধভাবে সাগর পথে ইতালি লোক পাঠান। এ কথা জেনে ওই দালালদের প্রলোভনে সাড়া দিয়ে জহিরুল আকন অবৈধ পথে ইতালি যেতে রাজি হন।

তাই জহিরুল আকন প্রথমে ২৫ লাখ টাকা দেন ওই দালালদের কাছে। পরে জহিরুল আকনেকে ইতালি নেওয়ার কথা বলে প্রায় পাঁচ মাস আগে লিবিয়া নিয়ে যায় দালালরা। তাকে লিবিয়া পৌছানোর পর নিয়ে যায় অন্ধকার এক গেম ঘরে। সেখানে বসে প্রতিনিয়ত নির্যাতন করে ভিডিও কলে জহিরুলের পরিবারকে টাকা পাঠাতে বলত দালালরা।

এই পর্যন্ত জহিরুল আকনের পরিবারের কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা নেয় তারক দাস ও জাকির মাতুব্বর। হঠাৎ রাতে খবর আসে জহিরুল মারা গেছে।

এদিকে মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে গেছে তার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই, আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী।
নিহত জহিরুলের স্ত্রী সাথী আক্তার বলেন, আমারা দালাল চক্রের হোতা জাকির মাতুব্বরের কাছে ২৫ লাখ টাকা দিয়েছি। তবে এ পর্যন্ত জাকির ও তারকের কাছে তারা মোট ৪৫ লাখ টাকা দিয়েছেন।

তবে দালালদের আরো দাবীকৃত টাকা দিতে না পারায় জাকির ও তারক মিলে নির্যাতন করে তার স্বামীকে হত্যা করেছে। তাদের নামে মামলা করবো।

অভিযুক্ত দালাল তারক দাসের মা মিনতী দাস বলেন, তার ছেলে তারক দাস প্রায় শতাধীক লোক লিবিয়া দিয়ে ইতালিতে পাঠিয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, জহিরুল আকন নিহতের ঘটনায় মামলা দিলে তা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।