ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি পৌর শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী| বুধবার বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে ১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক ১৭জনকে ৬ হাজার টাকা করে দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান খলিফা, কৃষ্ণকাঠি ওয়ার্ড জামায়াত সভাপতি সরোয়ার হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভার শশ্মানঘাট এলাকায় বসতঘরে আগুন লাগে এবং অগ্নিকাণ্ডের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে।
দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠিসহ চারটি দমকল ইউনিটের চেষ্টায় অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ প্রাথমিকভাবে ১৬টি ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা ˆতরি করেছে জেলা প্রশাসন।
ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি সমাজ সংস্কার ও সমাজসেবা।
সমাজসেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতি ও অসহায় মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.