Nabadhara
ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ৮, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। বুধবার কপোতাক্ষ নদ সংলগ্ন কল্যানপুর খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

“পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী। এ সময় প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল হোসেনসহ খেয়াঘাটের প্রায় ২০ জন মাঝি, স্থানীয় মোটরসাইকেল ও ভ্যানচালক, যাত্রী এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে পানির অপচয় রোধ, নদীদূষণ প্রতিরোধ ও নদী দখল বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণকারীরা অঙ্গীকারনামায় গণস্বাক্ষর করেন। পরে রূপান্তর সংস্থার প্রতিনিধিরা পানির সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।

আলোচনা শেষে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি খেয়াঘাট এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা নদী দূষণ বন্ধ, নদীতীরের ভেড়িবাঁধ সংস্কার, অবৈধভাবে লবণ পানির অনুপ্রবেশ রোধ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সবাইকে সম্মিলিতভাবে পানি সম্পদ রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়। প্রকল্পটি সাতক্ষীরায় সমন্বিত পানি ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।