হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি জান্নাত।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদ, যুবদলের সাবেক আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সমাজসেবক মোখলেছুর রহমান খান, মোল্লা আলী সাবরী মনির প্রমূখ।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, উপজেলা ১ হাজার ৫শত কৃষকের মাঝে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.