কয়রা(খুলনা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গ করার অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে খুলনার কয়রায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কয়রা সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়রা হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করছে। এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন কয়রা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইছানুর রহমান, মোঃ দেলেয়ার গাজী, মোঃ ইউনুস আলী, সদস্য সচিব মোঃ মুহতাসিন বিল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডি.এম. হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল্লাহ, মোঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফ বিল্লাহ, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিক্ষোভ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.