Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজিয়া চৌধুরী বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন শিক্ষার্থীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আবদুস সাত্তার মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মুনজুরুল আহসান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং সমাজসেবক আনোয়ার হোসেন ডাবলু।

অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।