Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ কলেজ গেটের সামনে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাশেদা বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কুর্শা ইউনিয়নের মীরবাগ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।

আহতরা হলেন- জিল্লুর রহমান (৬০), জাহেদুল ইসলাম (৫০), আব্দুল রশিদ (৫৫) ও সোনালী বেগম (৫০)। তাদের উদ্ধার করে স্থানীয়রা কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, অটোরিকশায় করে কাউনিয়া থেকে রংপুর আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে মীরবাগ কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদা বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।