কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী, কাউনিয়া মফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অনেকে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.