টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সবেদ আলী শেখের ছেলে হায়দার শেখ (৪০) এবং একই গ্রামের টুলু সরদারের ছেলে ফেরদৌস সর্দার (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনকালে তাদের আটক করেন টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। দণ্ডাদেশের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.