
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্রকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কলেজের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম সেখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, সহকারী অধ্যাপক লাভলী আক্তার, প্রভাষক ধীরঞ্জন মন্ডল, প্রভাষক গৌতম কুমার মন্ডল, প্রভাষক যমুনা গোলদার, প্রভাষক অনুপ কুমার পাল, প্রভাষক আমিনা পারভীন, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ই, প্রভাষক শিখা আক্তার এবং প্রভাষক টুলু মন্ডল।
কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত থেকে মিলন কান্তি মৈত্রকে অভিনন্দন জানান এবং তাঁর অর্জনকে কলেজ ও শিক্ষাক্ষেত্রে গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.