Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি

“মাদককে না বলি” স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজারে সিরাজদিখান থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মাদকাসক্তি একটি মারাত্মক সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তিনি আরও বলেন, মাদকের কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

ওসি হান্নান যোগ করেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, ওসি (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড এসআই মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।