Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে বিতর্কিত নিয়োগ: সাদা দল রিজেন্ট বোর্ড সভা স্থগিতের দাবিতে প্রতিবাদ

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর শিক্ষকদের সংগঠন সাদা দল লিখিত বিবৃতির মাধ্যমে রিজেন্ট বোর্ডের আগামি ১১ এপ্রিলের সভা স্থগিত রাখার দাবি জানিয়েছে।

বিবৃতিতে সাদা দলের সভাপতি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মো: জাহাঙ্গীর সরকার এবং সাংগঠনিক সম্পাদক ড. আব্দুল কাইয়ুম মাসুদ স্বাক্ষরিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সরকারের অন্যান্য সংস্থা তদন্ত পরিচালনা করছে।

তবে বিবৃতিতে বলা হয়েছে, এসব চলমান তদন্তের মধ্যেই উপাচার্য বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। দেশের সংবাদমাধ্যমে উপাচার্যের প্রশাসনিক অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের খবর ইতিমধ্যেই বহুল আলোচিত।

সাদা দল জানিয়েছে, চলমান তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এবং অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যে কোনো নিয়োগ বোর্ড বা রিজেন্ট বোর্ডের সভা সম্পন্ন করা সম্পূর্ণ অনৈতিক ও আইনবিরোধী। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ১১ এপ্রিলের সভা স্থগিত রাখার জন্য আহ্বান জানিয়েছে এবং রিজেন্ট বোর্ডের সকল সদস্যকে নৈতিক ও আদর্শিক কারণে সভায় অংশগ্রহণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা, জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। যদি উপেক্ষা করে সভা অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়, তার জন্য প্রশাসনই দায়ী থাকবে।

সাদা দল শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টার হস্তক্ষেপ ও প্রশাসনিক সংস্কারের জন্যও দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।