Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃষকের আয় বৃদ্ধি ও ঘামের ফসল রক্ষায় সময়োপযোগী উদ্যোগ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২৫ জন কৃষকের হাতে আধুনিক সংরক্ষণ যন্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “কৃষকই আমাদের অর্থনীতির ভিত্তি। তাদের কষ্টার্জিত ফসল যাতে নষ্ট না হয়, সেজন্য সরকার আধুনিক প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। এই এয়ার ফ্লো মেশিন কৃষকদের অনেক উপকারে আসবে এবং আয় বাড়াতে সহায়ক হবে।”

কৃষিবিদ তুষার সাহা বলেন, “পেঁয়াজ সংরক্ষণে কৃষকরা দীর্ঘদিন সমস্যায় ছিলেন। এই মেশিন ব্যবহারের ফলে পেঁয়াজ দীর্ঘদিন ভালো থাকবে, অপচয় কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।”

সুবিধাভোগী কৃষকরা খুশি প্রকাশ করে জানান, “আগে পেঁয়াজ সংরক্ষণ করতে না পারায় অনেক ক্ষতি হতো। এখন এই মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত। ফসল ভালো থাকবে এবং আমরা লাভবান হতে পারব।”

অনুষ্ঠানে স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

সচেতন মহল মন্তব্য করেছেন, “পরিশ্রম ও প্রযুক্তি একসাথে এগোলে কৃষকের ভাগ্য বদলানো সম্ভব, আর কৃষকের উন্নতিই দেশের উন্নতি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।