জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী আবিদুল হক রাহাতকে সভাপতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মারুফা আক্তার লিজাকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
রোববার (০৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী সদস্যদের নির্বাচনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সহ-সভাপতি শেখ সাজিদা আনজুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সাংগঠনিক সম্পাদক আবুজার গাফ্ফার, অর্থ সম্পাদক সাগর উদ্দিন, কর্মশালা সম্পাদক সাবিনা আফরোজ প্রিয়া, দপ্তর সম্পাদক মনিকা খানম, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক মুক্তা বর্মন, প্রচার সম্পাদক আব্দুল মালেক এবং প্রকাশনা সম্পাদক মুর্শিদা রহমান।
নির্বাচিত সভাপতি রাহাত বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সুন্দরের চর্চা করতে আমরা সবাই মিলে কাজ করব। শিল্পের প্রতি দায়বদ্ধতা রেখে আবৃত্তি সংসদ এগিয়ে যাবে। আবৃত্তি সংসদ নিরপেক্ষভাবে সঠিক ইতিহাস নিয়ে কাজ করতে চায়। বাচিক উন্নয়নে আবৃত্তি সংসদ সবার কাছে সেবাকেন্দ্র হয়ে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম জুয়েল, সদ্য বিদায়ী সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন ও সাধারণ সম্পাদক শিউলি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.