ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় সরাইল হাসপাতাল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, উদিচীর সভাপতি মোজাম্মেল পাঠান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাহওয়ালি উল্লাহ জাবেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শিবলী সাদিক, এমরান, বশিরসহ অনেকে।
বক্তারা বলেন, ডা. কামরুল হাসান সরাইল হাসপাতালের একজন সৎ, দক্ষ ও জনবান্ধব চিকিৎসক। একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের কারণে তাকে অন্যত্র বদলি করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া ডা. কামরুল হাসানকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক হিসেবে বদলির আদেশ দেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত এই বদলি আদেশ প্রত্যাহার করে ডা. কামরুল হাসানকে পুনরায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.